মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত কার্যনিবাহী পরিষদ দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে সমিতির কনফারেন্সে রুমে সমিতির বিদায়ী কমিটি থেকে নব নির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। এ উপলক্ষে বিদায়ী সভাপতি অ্যাডভোকেট ছৈয়দ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নব নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আবদুল মন্নান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী প্রমুখ। অনুষ্ঠানে নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের ১৭ জন শপথ নেন এবং তাঁদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

গত ২৮ ফেব্রুয়ারী কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল সভাপতি সহ ৪টি পদে বিজয় লাভ করেন। জামায়াতে ইসলামী সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত প্যানেল সাধারণ সম্পাদক সহ ৬টি পদে বিজয় লাভ করেন। আওয়ামী লীগ মনোনীত প্যানেল সহ সাধারণ সম্পাদক (হিসাব) সহ ৭টি বিভিন্ন পদে বিজয় লাভ করেন।

আইনজীবী ফোরাম মনোনীত মোহাম্মদ আবদুল মন্নান-ছলিমুল মোস্তফা প্যানেলের অ্যাডভোকেট আবদুল মন্নান (প্রাপ্ত ভোট – ৪০৪) সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেলের সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আমির হোসাইন (প্রাপ্ত ভোট – ২৫৭)। আওয়ামী লীগ মনোনীত প্যানেলের সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ বদিউল আলম সিকদার (প্রাপ্ত ভোট-২১৫) তৃতীয় অবস্থানে রয়েছেন।
সাধারণ সম্পাদক পদে জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেলের অ্যাডভোকেট মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী (প্রাপ্ত ভোট – ৩৫১) নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল হুদা (প্রাপ্ত ভোট – ২৯২)। আইনজীবী ফোরাম মনোনীত সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যডভোকেট ছলিমুল মোস্তফা (প্রাপ্ত ভোট – ২৩১) তৃতীয় অবস্থানে রয়েছেন। আইনজীবী ফোরাম মনোনীত মোহাম্মদ আবদুল মন্নান-ছলিমুল মোস্তফা প্যানেলের অন্যান্য বিজয়ীরা হলেন, সহ-সভাপতি পদে মোহাম্মদ আবদুল্লাহ-২ (প্রাপ্ত ভোট – ৪৬৮), পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে অ্যাডভোকেট শওকত ওসমান (প্রাপ্ত ভোট – ৩১৭) এবং নির্বাহী সদস্য পদে অ্যডভোকেট আজিজুল করিম জয় (প্রাপ্ত ভোট – ৩৬৫) পেয়ে নির্বাচিত হয়েছেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল নির্বাচনে ১৭টি পদের মধ্যে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করে ৪জন জয়লাভ করে।

জামায়াতে ইসলামী সমর্থিত অ্যাডভোকেট মোহাম্মদ আমির হোসাইন-অ্যাডভোকেট মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী প্যানেলের অন্যান্য বিজয়ীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুল বারী (প্রাপ্ত ভোট – ৪৫৮), সহ সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট জিয়াউদ্দিন মাহমুদ তমাল (প্রাপ্ত ভোট – ৩৯৬), সিনিয়র নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট মোহাম্মদ নেজামুল হক (প্রাপ্ত ভোট – ৪৭১)
ও অ্যাডভোকেট এ.কে.এম ও শাহজালাল চৌধুরী (প্রাপ্ত ভোট – ৩৫১) পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট এস. এম জসিম উদ্দিন (প্রাপ্ত ভোট – ৩৩৪) পেয়ে নির্বাচিত হয়েছেন। জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেল ১৭টি পদের বিপরীতে ১৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে ৬জন জয়লাভ করেছে।

আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট মোহাম্মদ বদিউল আলম সিকদার-অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল হুদা প্যানেলের বিজয়ী ৭ জন হলেন, সহ সাধারণ সম্পাদক (হিসাব) পদে অ্যাডভোকেট মো: মহিউদ্দিন (প্রাপ্ত ভোট – ৩৩৩), আপ্যায়ন সম্পাদক সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ রিদুয়ান আলী (প্রাপ্ত ভোট – ৩৫৯), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নাহিদা খানম কক্সী (প্রাপ্ত ভোট – ৪৩৮), সিনিয়র নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট ইকবালুর রশিদ আমিন (প্রাপ্ত ভোট – ৪৯৬)ও অ্যাডভোকেট জিয়াউদ্দিন আহমদ (প্রাপ্ত ভোট – ৪২৭) নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট সেকাব উদ্দিন (প্রাপ্ত ভোট – ৩৯৮) ও অ্যাডভোকেট পারভীন সুলতানা পিয়া নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ সমর্থিত প্যানেল ১৭টি পদের বিপরীতে ১৪জন প্রতিদ্বন্দ্বিতা করে ৭জন প্রার্থী জয়লাভ করে।