সিবিএন ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬-এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত কক্সবাজার-৩ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কক্সবাজার সিটি কলেজ–এর শিক্ষক-কর্মচারীরা।

সম্প্রতি নিরিবিলি অর্কিড সংলগ্ন তাঁর বাসভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এস. এম. আকতার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে শিক্ষক-কর্মচারীদের একটি প্রতিনিধি দল নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক গোপাল কৃষ্ণ দাশ, সহযোগী অধ্যাপক জুলফিকার আলী, সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক দিদারুল ইসলাম, সহকারী অধ্যাপক মোহাম্মাদ নাছির উদ্দীন (২), সহকারী অধ্যাপক মং ওয়ান নাইন, সহকারী অধ্যাপক শামীম রেজা খান, সহকারী অধ্যাপক নির্মল কান্তি দে, বিভীষণ চন্দ্র দে, স্বপন ভট্টাচার্য, জাহাঙ্গীর আলম, ইমরান হোসেন, কামাল উদ্দিন, এহসান উদ্দিন, শহিদুল ইসলাম, সুমন্ত চন্দ্র রায়, ওসমান গণি চৌধুরীসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীরা।

সৌজন্য সাক্ষাৎকালে কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে নবনির্বাচিত এমপির সঙ্গে হৃদ্যতাপূর্ণ আলোচনা হয়। এ সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ কলেজ জাতীয়করণের বিষয়ে কার্যকর ভূমিকা রাখার অনুরোধ জানান।

জবাবে এমপি লুৎফুর রহমান কাজল কলেজের উন্নয়ন, জাতীয়করণসহ সার্বিক অগ্রগতিতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। তিনি শিক্ষার মান উন্নয়ন, ভালো ফলাফল অর্জন এবং অবকাঠামোগত উন্নয়নে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।

সাক্ষাৎটি ছিল আন্তরিকতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাবপূর্ণ, যা ভবিষ্যতে কলেজের উন্নয়ন কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।