ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ধানের শীষ সমর্থক গোষ্ঠী ঢাকা মহানগর উত্তর শাখা কর্তৃক আয়োজিত স্বাধীনতার মহান ঘোষক মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল ২০ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেইটে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে ধানের শীষ সমর্থক গোষ্ঠীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহবায়ক ব্যারিস্টার নাজমুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষ সমর্থক গোষ্ঠীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহবায়ক, সাবেক যুব ও ছাত্রনেতা সাজ্জাদ হোসেন ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষ সমর্থক গোষ্ঠীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ বিল্লাল হোসেন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফয়েজুল্লাহ সাকিব, যুগ্ম আহবায়ক জালাল আহমেদ, ঢাকা মহানগর উত্তর ধানের শীষ সমর্থক গোষ্ঠীর যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামীম ইসলাম, জিহাদ ইসলাম, হৃদয় খান, শুভ আহমেদ, রায়হান উদ্দিন, মোহাম্মদ সিফাত, মোহাম্মদ আরিয়ান, আলিফ উদ্দিন, মোহাম্মদ সজীব, মোহাম্মদ জীবন, মইনুদ্দিন, মোহাম্মদ সামির, মোঃ রিমেল, মোহাম্মদ নাঈম, মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ রাফি, মোহাম্মদ আকাশ, মাহমুদ হোসেন, মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ দুর্জয়, মোহাম্মদ রিফাত, মোহাম্মদ সাইমুল, মোহাম্মদ সালমান, মোহাম্মদ গালিব, মোহাম্মদ তামিম, রাব্বি হোসেন, মোঃ মুন্না, জাকির হোসেন, মোহাম্মদ সিয়াম, কামরুল ইসলাম, মোঃ সুজন, মোহাম্মদ রাতুল প্রমুখ নেতৃবৃন্দ।
এ সময় মহান আল্লাহর দরবারে মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, মরহুমা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করা হয়।
বাংলাদেশ সরকারের মান্যবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করা হয়।
