সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আন্ত:বিভাগীয় কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারী) দুপুরে বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পবিত্র কোরআন তেলাওয়াত, নাত, হামদ ও ইসলামী সংগীতের সুরের মূর্ছনা ছড়িয়ে গেয়েছে শিক্ষার্থীরা। সুন্দর এই আয়োজন উপভোগ করেন শিক্ষক ও শিক্ষার্থীগণ।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক ও বিচারক নাঈম উদ্দিন মাহমুদ।
কোরআন তেলাওয়াতে ইসলামিক স্টাডিজ বিভাগের মোহাম্মদ আব্দুল্লাহ সিদ্দিকী প্রথম, আদিল বিন হেলাল দ্বিতীয় ও আব্দুর রহিম তৃতীয় স্থান অধিকার করে।
ইসলামী সংগীত প্রতিযোগিতায় ইংরেজি বিভাগের মোঃ জাহিদ প্রথম, ইসলামিক স্টাডিজ বিভাগের রেজাউল করিম দ্বিতীয় এবং সিএসই বিভাগের তাসনিম মরজিয়া তুরিন তৃতীয় হয়েছে।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন, ট্রেজারার ড. বেলাল নূর আজিজী, ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক নাঈম উদ্দিন মাহমুদ ও সহকারি পরিচালক (প্রমোশন) দরবেশ আলী আরমান।
শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন, রেজিস্ট্রার রাজিবুল হক, ইসলামিক স্টাডিজ বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ আতাউল্লাহ খালেদ, সহকারী পরিচালক (পিআর এন্ড মিডিয়া) ইমাম খাইর।
এ সময় সহকারী রেজিস্ট্রার সেলিম জাহাঙ্গীরসহ শিক্ষক, কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
