শফকত হোসাইন চাটগামী, বাঁশখালী :
চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে কোন ধরনের গোলযোগ ও বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কড়া নিরাপত্তা ও প্রশাসনের নজরদারির মধ্যে অনুষ্ঠিত এই নির্বাচনে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। সকালের দিকে কেন্দ্রগুলো দীর্ঘ লাইন থাকলেও ধীরে ধীরে উপস্থিতি কমতে থাকে। এই আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করলেও মূল লড়াই ছিল বিএনপি, জামায়াত ও বিএনপির মনোনয়ন বঞ্চিত এক স্বতন্ত্র প্রার্থীর মধ্যে।
শেষ খবর পাওয়া পযর্ন্ত এই আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৮৯ হাজার ৫১৬ ভোট। তিনি বিএনপি প্রার্থীর চেয়ে ৫ হাজার ৯৬৮ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বাঁশখালীর ১টি পৌরসভা ও ১৪ ইউনিয়নের মধ্যে ৯ ইউনিয়নের ঘোষিত ভোটে প্রথম দিকে বিএনপি প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা এগিয়ে থাকলেও অপর ৬ ইউনিয়নে বড় ব্যবধানে এগিয়ে যায় জামায়াতে ইসলামী প্রার্থী মাওলানা জহির। সর্বশেষ ফলাফলে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম পান ৮৯ হাজার ৫১৬ এবং বিএনপির ধানের শীষের প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা পান ৮৩ হাজার ৫৪৮ ভোট। বেসরকারি ফলাফলে জামায়াতে ইসলামী প্রার্থী ৫ হাজার ৯৬৮ ভোটে এগিয়ে রয়েছেন। তাছাড়া বিএনপির মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী লেয়াকত আলী পেয়েছেন ৫৪ হাজার ৯৪৯ ভোট।
রাতে এই রিপোর্ট লেখা পযর্ন্ত সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভোটের ফলাফল ঘোষণা অব্যাহত ছিল।
ছবি ক্যাপশন (১), জামায়াত প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম।
