নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার–৪ (উখিয়া–টেকনাফ) সংসদীয় আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা শাহজাহান চৌধুরীর নির্বাচনী বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজর পাড়ায়।

শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এ পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

উক্ত পথসভায় বক্তব্য দেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক এইচ এম উসমান গনী, উপজেলা বিএনপির উপদেষ্টা জালাল মেম্বার, হোয়াইক্যং ইউনিয়ন দক্ষিণ শাখা বিএনপির সভাপতি হাজী ফেরদৌস, টেকনাফ উপজেলা যুবদলের সদস্যসচিব জুনাইদ আলী চৌধুরী, টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ এবং কৃষক দলের সভাপতি গিয়াস উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, পাকিস্তান কিংবা ভারত নয়, আমরা এ দেশের মানুষকে বিশ্বাস করি, “ইনশাআল্লাহ, আপনাদের সঙ্গে নিয়েই আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবো।”

সীমান্ত এলাকার চলমান উত্তেজনার প্রসঙ্গে তিনি বলেন, এ সমস্যা আন্তর্জাতিকভাবে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।