নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহরের অন্যতম সর্ববৃহৎ দ্বীনি শিশু শিক্ষাপ্রতিষ্ঠান চেমন শমসের ইসলামিয়া নুরানী কিন্ডার গার্টেন মাদ্রাসা ও শামসুন্নাহার হিফজখানার বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
৩১ জানুয়ারি দুপুরে বদর মোকামস্থ মাদ্রাসা ভবনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক জেলা শিক্ষা অফিসার মো:নাছির উদ্দিন।
তিনি বলেন, আধুনিক ও মানসম্মত সমাজ প্রতিষ্ঠা ও শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে রূপান্তরে শিক্ষকদের ভূমিকা অনন্য।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক এ এম শামসের তসলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ইকবাল মোহাম্মদ শামসুল হুদা টাইডেল, এড. মোহাম্মদ ইসমাইল, শিশু বিশেষজ্ঞ চিকিৎসক শাহেদুল ইসলাম শার্দুল, সাংবাদিক ইমাম খাইর, একে রাসেল চৌধুরী, মাওলানা কুতুব উদ্দিন, হাফেজ আলী হায়দার, ব্যবসায়ী আবু তাহের প্রমুখ।
মাদ্রাসার মুহ্তামিম হাফেজ মাওলানা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বদরমোকাম জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি এমদাদুল্লাহ্।
নূরানী তা’লিমুল কুরআন শিক্ষা বোর্ডের পরীক্ষায় তৃতীয় শ্রেণীতে জিপিএ-৫ প্রাপ্তসহ বার্ষিক পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন অতিথিরা।
নূরানী শিক্ষা বোর্ডে জেলার শীর্ষস্থান ধরে রেখেছে চেমন শমসের মাদ্রাসা। সাফল্যের ধারাবাহিকতায় হিফজ বিভাগের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও পুরস্কার দেওয়া হয়।
মাদরাসার বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা পুরস্কার হাতে পেয়ে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করে।
ভবিষ্যতে শিক্ষার্থীদের সাফল্যের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক এ এম শামসের তসলিম।
কচিকাঁচা শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার আয়োজনটি বেশ অনুপ্রেরণাদায়ক। অনুষ্ঠানে অতিথি ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে প্রাণবন্ত অনুষ্ঠানের সমাপ্তি হয়।
