নিজস্ব প্রতিবেদক:
পর্যটননির্ভর অর্থনীতি শক্তিশালীকরণ ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে পর্যটন সেবা খাতে প্রশিক্ষণপ্রাপ্তদের সঙ্গে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য ও সিনিয়র সচিব এম. এ. আকমল হোসেন আজাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৯ জানুয়ারি সন্ধ্যায় কক্সবাজার শহরের আলির জাহালস্থ একাডেমি অব ইনফরমেশন টেকনোলজি (এআইটি) অফিসে অনুষ্ঠিত এ সভায় তিনি প্রযুক্তিনির্ভর ও কর্মমুখী শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন।

এআইটির চেয়ারম্যান নাজমুল করিম ফারুকের সভাপতিত্বে মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রবৃদ্ধি প্রকল্প, সুইসকন্টাক্ট বাংলাদেশের সিনিয়র অ্যাডভাইজার রুখেন উদ্দিন আহমেদ।

সভায় বক্তব্য রাখতে গিয়ে এআইটির চেয়ারম্যান নাজমুল করিম ফারুক বলেন, পর্যটন খাতে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে এবং কক্সবাজারের পর্যটন শিল্পকে আরও শক্তিশালী করবে।

একাডেমি অব ইনফরমেশন টেকনোলজি (এআইটি)-এর ফাইন্যান্স অফিসার মোহাম্মদ রাজীবের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন—এআইটির ট্রেইনার সিরাজুল ইসলাম (প্রবৃদ্ধি প্রকল্প), সুইসকন্টাক্ট বাংলাদেশের সিনিয়র ম্যানেজার ছৈয়দ আবু সুফিয়ান, এআইটির অ্যাডভাইজার মোহাম্মদ সুলতান মাহমুদসহ সংশ্লিষ্টরা।

সভায় পর্যটন শিল্পের বর্তমান অবস্থা, সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং দক্ষ জনবল তৈরিতে প্রশিক্ষণের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষণপ্রাপ্ত ও বর্তমানে চাকুরীরত অংশগ্রহণকারীরা জানান, দেশের পর্যটন শিল্পকে টেকসই ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে এ ধরনের মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দীর্ঘদিন ধরে এআইটি হোটেল ম্যানেজমেন্ট, ট্যুর অপারেশন, ফ্রন্ট অফিস, হসপিটালিটি সার্ভিসসহ বিভিন্ন বিষয়ে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ দিয়ে আসছে।

যুগের চাহিদার আলোকে দক্ষতা উন্নয়ন, বাস্তবমুখী প্রশিক্ষণ ও ভাষাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দেশের জনশক্তিকে মানবসম্পদে রূপান্তর করাই এআইটির মূল লক্ষ্য।