উত্তর পেশকার পাড়া জামে মসজিদ ও নূরানী কে জি ইবতেদায়ী মাদরাসার পরিচালনা ও উপদেষ্টা কমিটি গঠিত

আবদুর রহিম চৌধুরী সভাপতি ও মাওলানা আবদুল গফুর সাধারণ সম্পাদক

প্রকাশ: ২৪ জানুয়ারী, ২০২৬ ০২:৩৩ , আপডেট: ২৪ জানুয়ারী, ২০২৬ ০২:৪১

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার পৌরসভার ৪ নং ওয়ার্ডের উত্তর পেশকার পাড়া জামে মসজিদ ও নূরানী কে জি ইবতেদায়ী মাদরাসার পরিচালনা ও উপদেষ্টা কমিটি গঠিত হয়েছে।

১৬ জানুয়ারি গঠিত এই কমিটিতে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবদুর রহিম চৌধুরী সভাপতি ও মাওলানা আবদুল গফুর সাধারণ সম্পাদক হয়েছেন।

কমিটির অন্যান্য পদে রয়েছেন, মোহাম্মদ হুমায়ুন কবির (আর্মি) সিনিয়র সহসভাপতি, নুরুল আলম বহদ্দার, আবু মুছা সওদাগর ও ওবায়দুল হেসেন সহসভাপতি, মোহাম্মদ হাবিবুর রহমান (মাস্টার) সহসাধারণ সম্পাদক, নাছির উদ্দীন আহমদ সাংগঠনিক সম্পাদক, কবির আহমদ অর্থ সম্পাদক (মাদরাসা), হারুনুর রশীদ অর্থ সম্পাদক (মসজিদ), সহ অর্থ সম্পাদক (মসজিদ ও মাদ্রাসা) আবুল কালাম সওদাগর, হাফেজ মনিরুল আজিম শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক, মো. রিয়াজ উদ্দিন দপ্তর সম্পাদক ও মো. হুমায়ুন কবির প্রচার সম্পাদক।

সদস্য পদে রয়েছেন, আবু তৈয়ব, হাফেজ সেলিম, মো. সাইফুদ্দিন আহমেদ রুবেল, মো. ইকবাল, ছৈয়দ আকবর, ছৈয়দ বাদশা, মোহাম্মদ হোছন, হাবিবুর রহমান ও মুজিবুল হক।

উপদেষ্টারা হলেন, আবদুল খালেক, মোহাম্মদ আলম, নাজিম উদ্দিন, শহিদুল ইসলাম ভুট্টো, ফজলুল হক চৌধুরী, আবু তাহের পেশকার, নওশাদ সওদাগর, মনছুর আলম (সাবেক কাউন্সিলর), ওমর ফারুক, আবু তালেব (প্রকাশ মিদন পুলিম) ও আবুল কাশেম পুলিশ।