প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য জনাব অ্যাডভোকেট দীলিপ কুমার দাশ গতকাল ২১/০১/২০২৬খ্রি: (বুধবার) রাত ১১.০০ ঘটিকার সময় চট্টগ্রামস্থ হামজারবাগ এলাকায় ভাড়া বাসায় পরলোক গমন করেন। (তিনি দীর্ঘদিন মুখের ক্যান্সরসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। এসময় তিনি ৩ কন্যা ১ পুত্র সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য জনাব অ্যাডভোকেট দীলিপ কুমার দাশ এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি জনাব অ্যাডভোকেট ছৈয়দ আলম-১ ও সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর আত্মার সদগতি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
