সিবিএন :
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে কক্সবাজার সদর উপজেলা পর্যায়ে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে কক্সবাজার সিটি কলেজ। কলেজের শিক্ষার্থীরা একাধিক ইভেন্টে শ্রেষ্ঠত্ব অর্জন করে প্রতিষ্ঠানের সুনাম আরও একধাপ এগিয়ে নিয়েছে।
প্রাপ্ত ফলাফলের মধ্যে দেশাত্মবোধক গানে শ্রেষ্ঠত্ব অর্জন করে ঐশী বিশ্বাস, উচ্চাঙ্গসংগীতে পুষ্পেন দাশ, রবীন্দ্র সংগীতে পুষ্পেন দাশ, নজরুল সংগীতে ঐশী বিশ্বাস এবং তাৎক্ষণিক অভিনয়ে রোভার সদস্য নুরুল আমিন শ্রেষ্ঠ নির্বাচিত হন।
উল্লেখ্য, পুষ্পেন দাশ এর আগেও জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৩ এ উচ্চাঙ্গসংগীত ইভেন্টে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে কক্সবাজার সিটি কলেজকে গৌরবান্বিত করেছিলেন।
আগামীকাল জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে উপরোক্ত ইভেন্টসমূহে অংশ নেবেন কক্সবাজার সিটি কলেজের শিক্ষার্থীরা।
এছাড়াও সোমবার কক্সবাজার সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ রোভার শিক্ষক, বিএনসিসি শিক্ষক, রেঞ্জার/গার্লস গাইড শিক্ষক, রোভার গ্রুপ, বিএনসিসি গ্রুপ, রেঞ্জার/গার্লস গাইড গ্রুপ, রোভার সদস্য, বিএনসিসি সদস্য, গার্লস গাইড সদস্য, শ্রেষ্ঠ শিক্ষার্থীসহ বিভিন্ন ক্যাটাগরির ফলাফল ঘোষণা করা হবে বলে আয়োজক সূত্রে জানানো হয়েছে।
এদিকে আগামী ১৩ জানুয়ারি ২০২৬ খ্রি. জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ের যাচাই-বাছাই শেষে জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে জেলার শ্রেষ্ঠত্ব নির্বাচন করা হবে।
জাতীয় শিক্ষা সপ্তাহে কক্সবাজার সিটি কলেজের অভূতপূর্ব সাফল্য
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
