সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
পরিদর্শনে করলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র ডা. শাহাদাত হোসেন।
শুক্রবার (৯ জানুয়ারি) বাদ জুমা ক্যাম্পাসে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন মো: মুজিবুর রহমান।
পরে তিনি বিভিন্ন বিভাগের ক্লাস ও অফিস কক্ষ ঘুরে দেখেন। শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় অতিথিকে শুভেচ্ছা জানান বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনের পর সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেনকে বিশ্ববিদ্যালয়ের অতীত-বর্তমান চিত্র তুলে ধরেন প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন মো: মুজিবুর রহমান।
বিষয়ভিত্তিক দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের পাঠান, শিক্ষার সুষ্ঠু পরিবেশ, ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ সার্বিক অবস্থা সম্পর্কে অবগত হয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন মেয়র শাহাদাত।
তিনি বলেন, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অনেক সম্ভাবনাময় একটি প্রতিষ্ঠান। দেশের উচ্চ শিক্ষাকে সমৃদ্ধ করতে এবং পর্যটন নগরীকে এগিয়ে নিতে এই প্রতিষ্ঠানটি বিরাট ভূমিকা রাখছে। সিবিআইইউ এর শিক্ষা ব্যবস্থাসহ সার্বিক উন্নয়নে সবসময় পাশে থাকবেন বলে আশ্বাস দেন ডা. শাহাদাত হোসেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের পরিচালক (এইচআর) খুরশিদুর রহমান, রেজিস্ট্রার রাজিজুল হকসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
