নিজস্ব প্রতিবেদক:
নূরানী তা’লিমুল কুরআন বোর্ড চট্টগ্রামের তৃতীয় শ্রেণীর কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অসাধারণ সফলতা দেখিয়েছে কক্সবাজার শহরের পূর্ব পাহাড়তলী এলাকায় প্রতিষ্ঠিত আলি (রা:) দারুল আরকাম মাদরাসা।

সম্প্রতি অনুষ্ঠিত বোর্ড পরীক্ষায় ৯ জন পরীক্ষার্থীর ৯ জনই গোল্ডেন জিপিএ-৫ অর্জনসহ টপটেনে স্থান করে নিয়েছে। সারাদেশ থেকে ৭ লক্ষ ২৯ হাজার ৯৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে পঞ্চম স্থানে আলি (রা:) দারুল আরকাম মাদরাসার জান্নাতুল মাওয়া তানিশা। মোট ৯০০ নাম্বারের পরীক্ষায় সে পেয়েছে ৮৯৫ নাম্বার।

আলি (রা:) দারুল আরকাম মাদরাসার জিপিএ-৫ প্রাপ্ত অন্যান্য শিক্ষার্থীরা হলেন, আফরিন হোসেন সোবাহ, আহমদ কবির হামীম, মো. শহিদ উল্লাহ, জাফরিন জান্নাত ওশিয়া, আহনাফ শাহরিয়ার মাহের, আফিফা সোলতানা, মোহাম্মদ আফনান ও শাহাব উদ্দিন।

মাওলানা মোহাম্মদ আলী ম্যানশনে অবস্থিত আলি (রা:) দারুল আরকাম মাদরাসায় হিফজুল কুরআন, মডেল মক্তব, নূরানী বিভাগ এবং জেনারেল শিক্ষিতসহ সকল পেশাজীবীদের জন্য শর্ট কোর্স বিভাগ চালু রয়েছে। আলিয়া শিক্ষার্থীদের জন্য আরবী সাবজেক্টগুলো পড়ানোর সুবর্ণ সুযোগ আছে। কওমি ও মাদানী নেসাবের সমন্বয়ে পর্যায়ক্রমে ৬ বছরে দাওরায়ে হাদিস সম্পন্ন করার ব্যবস্থা রয়েছে এই মাদ্রাসায়। আবাসিক, অনাবাসিক এবং ডে কেয়ারে ভর্তি চলছে।

কেন্দ্রীয় সনদ পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন মাদ্রাসার পরিচালক ও শিক্ষকবৃন্দ।

তারা বলেন, এটি কেবল মাদ্রাসাটির নয়, কক্সবাজার জেলার জন্যও এক গর্বিত মুহূর্ত।
এই সাফল্যের পেছনে মাদ্রাসার শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টা, পরিশ্রম এবং দোয়া ছিল অপরিসীম।

মাদ্রাসা কর্তৃপক্ষ:
“এমন কৃতিত্ব আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। আমরা সকলের কাছে জান্নাতুল মাওয়া তানিশার জন্য দোয়া কামনা করছি—আল্লাহ যেন তাকে দ্বীনের বড় খেদমতগার হিসেবে কবুল করেন।”

বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি কক্সবাজার জেলা:
এই সাফল্যের জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে।

সকলের দোয়া ও সহযোগিতাই হোক আগামীর পথচলার শক্তি।