আজিজুর রহমান রাজু :

‎সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি, দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নির্ধারিত পরিমাণের চেয়ে ওজনে কম গ্যাস সরবরাহের অভিযোগে ঈদগাঁও উপজেলার বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।

‎রবিবার (৪ জানুয়ারি) বিকেলে পরিচালিত এ অভিযানে অনিয়মের সত্যতা প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮, ৪০ ও ৪৬ ধারায় তিনজন ব্যবসায়ীকে মোট ১৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

‎অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. কামরুল ইসলাম। অভিযান চলাকালে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় ঈদগাঁও থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

‎প্রশাসন সূত্রে জানানো হয়েছে , ভোক্তা অধিকার সংরক্ষণ নিশ্চিত করা এবং বাজারে ন্যায্য মূল্য বজায় রাখতে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।