বাংলাদেশ স্কাউট, চট্টগ্রাম জেলা রোভারের ব্যবস্থাপনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে গত ২০ থেকে ২৪ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত পাঁচ দিনব্যাপী ১৯তম চট্টগ্রাম জেলা রোভার মুট–২০২৫ অনুষ্ঠিত হয়। এ মুটে জেলার বিভিন্ন ইউনিটের প্রায় ৭০টি দল অংশগ্রহণ করে।
উক্ত মুটে কক্সবাজার সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপ ও কক্সবাজার সিটি কলেজ গার্ল-ইন-রোভার স্কাউট গ্রুপ কৃতিত্বের সঙ্গে অংশগ্রহণ করে এবং বিভিন্ন ক্যাটাগরিতে গৌরব পতাকা অর্জনের মাধ্যমে কলেজের সুনাম বৃদ্ধি করে।
২০ ডিসেম্বর সকাল ৯টায় কলেজের রোভার ও গার্ল-ইন-রোভার—দুটি দল মুটস্থলে পৌঁছায়।
রোভার স্কাউট দলের নেতৃত্ব প্রদান করেন কক্সবাজার সিটি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক, সহকারী কমিশনার, বাংলাদেশ স্কাউট, কক্সবাজার জেলা রোভার ও আরএসএল জাহাঙ্গীর আলম। গার্ল-ইন-রোভার দলের নেতৃত্বে ছিলেন সিএসই বিভাগের প্রভাষক জান্নাতুল কেয়া মুন্নী।
এছাড়াও মুটে অংশগ্রহণ করেন গ্রুপ সম্পাদক ও কমিশনার, বাংলাদেশ স্কাউট, কক্সবাজার জেলা রোভার এহছানুল হক হেলালী এবং থিয়েটার স্টাডিজ বিভাগের প্রভাষক ও আরএসএল ইমরান হোসেন।
রোভার স্কাউটদের মধ্যে অংশগ্রহণ করেন এসআরএম দূর্জয় রুদ্র, রোভার মেট উগ্য মার্মা, মিনহাজুর রহমান, আব্দুল্লাহ তাজদিদ, নুরুল আবছার পারভেজ, রোভার সদস্য ইউসা আদনিন সাজিদ, ইখতার উদ্দিন ও রাকিবুল ইসলাম।

গার্ল-ইন-রোভার স্কাউটদের মধ্যে ছিলেন এসআরএম সাদিয়া ওসমান সামি, রোভার মেট রেশমি আকতার, রোভার সদস্য উম্মে সামিরা নিসা, মাহিয়া ইসলাম মক্কী, কাশপিয়া ইসলাম কারিনা, আঞ্জুমান ছিদ্দিকা, সইমা ও সানজিদা মোস্তারিন লিমা।
মুটে অংশগ্রহণ প্রসঙ্গে গ্রুপ সভাপতি ও কলেজের অধ্যক্ষ আকতার চৌধূরী বলেন,
“রোভার স্কাউটিং শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কক্সবাজার সিটি কলেজের রোভার ও গার্ল-ইন-রোভারদের এই সাফল্যে আমরা গর্বিত।”
গ্রুপ সম্পাদক এহছানুল হক হেলালী বলেন,
“এই মুটের মাধ্যমে রোভাররা বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি দলগত কাজ ও নেতৃত্বের গুণাবলি বিকাশের সুযোগ পেয়েছে।”
আরএসএল জাহাঙ্গীর আলম মুটে অংশগ্রহণ সম্পর্কে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন,
“এ ধরনের আয়োজন রোভারদের আত্মবিশ্বাস ও দক্ষতা বাড়াতে সহায়ক। ভবিষ্যতেও কক্সবাজার সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপ আরও ভালো ফলাফল অর্জন করবে বলে আমি আশাবাদী।”