নিজস্ব প্রতিবেদক;

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কক্সবাজার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শাখার অধীনে সিভিল, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং (আরএসি) এবং ফুড টেকনোলজিতে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ২৫ অক্টোবর ২০২৬ তারিখে অনুমোদিত এসব কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে শিক্ষার্থীদের দায়িত্ব দেওয়া হয়।

অনুমোদিত তিনটি কমিটিতে মোট ৩২ জন শিক্ষার্থীকে বিভিন্ন সাংগঠনিক পদে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন কমিটির মাধ্যমে সংশ্লিষ্ট টেকনোলজিগুলোতে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সিভিল টেকনোলজি কমিটিতে সভাপতি হিসেবে ওমর ফারুক এবং সাধারণ সম্পাদক হিসেবে জামিল হাসান জয় দায়িত্ব পেয়েছেন।

কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি সুজয় বিশ্বাস, সহ-সভাপতি আল আমিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আল আমিন বিন অন্তরা, দপ্তর সম্পাদক এহতেশাম আহমেদ সরকার (ঐশ্বর্য), ছাত্রীবিষয়ক সম্পাদক ফৌজিয়া তাবাসসুম মিসফা এবং সহ-ছাত্রীবিষয়ক সম্পাদক ইসরাত জাহান নাদিয়া।

আরএসি টেকনোলজি কমিটিতে সভাপতি হিসেবে মো. সাজ্জাদ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. বাকি বিল্লাহ দায়িত্ব পেয়েছেন।

কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি মো. সোলেমান, সহ-সভাপতি জাহেদুল ইসলাম জনি ও আলামিন আরমান সানি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন ও আইনুল হাসান, সাংগঠনিক সম্পাদক মো. ফজলে রাব্বি, সহ-সাংগঠনিক সম্পাদক প্রিজন বড়ুয়া এবং দপ্তর সম্পাদক মো. হুমায়ুন চৌধুরী।

ফুড টেকনোলজি কমিটিতে সভাপতি হিসেবে সাইফুল ইসলাম সাইফ এবং সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল্লাহ হাবিব দায়িত্ব পেয়েছেন।

কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি ইবতাসিম তানিম, সহ-সভাপতি শ্রেষ্ঠা খীসা ও মো. ফয়সাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরাফাত, যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল মাওয়া, সাংগঠনিক সম্পাদক আরমান চৌধুরী, দপ্তর সম্পাদক স্বপ্নীল বড়ুয়া এবং ছাত্রীবিষয়ক সম্পাদক নাদিয়া তাবাসসুম (তানি)।

নবগঠিত তিনটি কমিটির নেতৃবৃন্দ শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থ রক্ষা, শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখা এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত করতে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

এ বিষয়ে কক্সবাজার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল নোমান বলেন, “নতুন কমিটির মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার ও ন্যায্য দাবি আদায়ে কাজ করার পাশাপাশি ক্যাম্পাসে শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে আমরা আন্তরিকভাবে চেষ্টা করব। সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে হবে। শিক্ষার্থীদের সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে একটি দায়িত্বশীল ও সুশৃঙ্খল ছাত্রসংগঠন হিসেবে ছাত্রদলের কার্যক্রম এগিয়ে নিতে চাই। নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে সংগঠনকে আরও সুসংগঠিত করাই আমাদের লক্ষ্য।”

শিক্ষা, ঐক্য ও প্রগতির অঙ্গীকার নিয়ে নতুন নেতৃত্ব শিক্ষার্থীদের কল্যাণে দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা পালন করবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।