ডেস্ক নিউজ:
সমাজে দৃশ্যমান পরিবর্তন ও অগ্রগতির কথা বললেও কন্যাশিশুর নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত ‘আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬’ উপলক্ষে প্রধান অতিথির ভাষণে তিনি এই কথা বলেন।
আলোচিত তাজমিন হত্যা ইস্যুর প্রসঙ্গ টেনে রাষ্ট্রপতি বলেন, একটি মেয়ে তিন দিন ধরে নিখোঁজ অথচ বাবা-মায়ের মাঝে যে স্বাভাবিক উদ্বেগ থাকার কথা, তা লক্ষ্য করা যায়নি। এটি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সমাজের গভীর মনস্তাত্ত্বিক সংকট ও উদাসীনতার এক ভয়ংকর প্রতিচ্ছবি।
