প্রেস বিজ্ঞপ্তি:
১১ দলীয় ঐক্য ঘোষিত ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ কর্মসূচিকে স্বাগত জানাতে কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ সফল করায় সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক ও জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে কক্সবাজার জেলা জামায়াতে ইসলামী।
রোববার (৬ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী ও সেক্রেটারি জাহিদুল ইসলাম এ কৃতজ্ঞতা জানান।
নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম অভিমুখে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে পালিত লংমার্চের প্রতি দেশবাসীর অভূতপূর্ব সমর্থন এবং পথে পথে জনস্রোত প্রমাণ করে—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোসহ ছয় দফা দাবি আজ জনগণের দাবিতে পরিণত হয়েছে।
তারা বলেন, সরকারের দৃষ্টি আকর্ষণের জন্যই এ লংমার্চ পালন করা হয়েছে। সরকার জনদাবি মেনে নিয়ে মানুষের ভোটাধিকারের প্রতি সম্মান প্রদর্শন করবে বলেও আশা প্রকাশ করেন তারা।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর নেতৃত্বে কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চে প্রায় তিন শতাধিক গাড়ির বহর রোববার দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার সরকারি কলেজ গেট থেকে যাত্রা করে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বহরটি চট্টগ্রামে পৌঁছে।
লংমার্চে জেলা নেতৃবৃন্দের মধ্যে অংশ নেন জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, মাওলানা দেলাওয়ার হোছাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, মুহাম্মদ শাহজাহান, জাকির হোছাইন, কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক, সদর আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক জনশক্তি।
