সংবাদ বিজ্ঞপ্তি:

সাংবাদিক সংসদ কক্সবাজারের সিনিয়র সহ-সভাপতি প্রয়াত সাংবাদিক ছৈয়দ উল্লাহ আজাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী এবং বর্ষীয়ান সাংবাদিক প্রয়াত আতাহার ইকবালকে স্মরণে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, সিবিএনের বার্তা সম্পাদক ইমাম খাইর, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের যুগ্ম সাধারণ সম্পাদক ছৈয়দ আলম, সাংগঠনিক সম্পাদক শাহেদ মিজান এবং যমুনা টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি এহসান কুতুবী।

সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম. এ. আজিজ রাসেলের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ হোছাইন মুবিনের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বক্তারা বলেন, প্রয়াত ছৈয়দ উল্লাহ আজাদ ও আতাহার ইকবাল সাংবাদিকতায় আদর্শ, সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁদের কর্মময় জীবন, নৈতিকতা ও গণমাধ্যমে অবদান নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা ও অনুকরণীয় হয়ে থাকবে। বক্তারা দুই প্রয়াত সাংবাদিকের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সভায় উপস্থিত ছিলেন কালের কণ্ঠ-এর কক্সবাজার প্রতিনিধি আরোজ ফারুক, নয়া দিগন্ত-এর কক্সবাজার প্রতিনিধি মীর অনির, সাংবাদিক সংসদ কক্সবাজারের অর্থ সম্পাদক আমিনুল কবির, জাহাঙ্গীর আলম, ক্রীড়া সম্পাদক আশরাফ বিন ইউসুফ, সরওয়ার সাকিব, রিয়াজ উদ্দিন রিয়াদ, আরিফ উল কবির, গ্রিন টিভি-এর জেলা প্রতিনিধি আব্দুল্লাহ, অন্তর দে বিশাল, জয় বৈদ্য, মোহাম্মদ ফরিদ, মাহাবুব সিফাত, মুহাম্মদউল্লাহ, জালাল উদ্দিন, নাবিল, আকমানসহ সংগঠনের সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

আলোচনা সভা শেষে প্রয়াত দুই সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।