রাজধানীর মগবাজারে জরুরি বৈঠকে বসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এ বৈঠক শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জোটের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। তিনি জানান, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন দ্রুত আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন এবং দেশের চলমান জ্বালানি সংকট নিরসনের দাবিতে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার প্রক্রিয়া এবং জনদাবি বাস্তবায়নের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে বলে জানা গেছে।
বৈঠক শেষে দুপুরে একই স্থানে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে বৈঠকের সিদ্ধান্ত ও পরবর্তী কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হবে।
