অনলাইন ডেক্স:
সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলায় একজন বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫৮ জন আহত হয়েছেন।
রোববার (১ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আল-জাজিরার তথ্যমতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে ইরানের প্রতিশোধমূলক অভিযান শুরু হয়েছে।
নিহতদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন। বাকি দুইজনের মধ্যে একজন পাকিস্তানের, আরেকজন নেপালের। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে, যার মধ্যে ১৫২টি ধ্বংস করা হয়েছে এবং দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এছাড়া মোট ৫৪১টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ৫০৬টি প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।
