ডেস্ক নিউজ
কোলে মাত্র ৪৫ দিনের নবজাতক! সেই শিশুকে সঙ্গে নিয়েই ইয়াবা পাচারের অভিনব কৌশল। দুই পায়ের হাঁটুর নিচে অ্যাংলেট দিয়ে বিশেষ কৌশলে লুকানো ছিল ৭ হাজার ৮০০ পিস ইয়াবা। তবে শেষ রক্ষা হয়নি৷ গ্রেপ্তার হয়েছেন স্বামী-স্ত্রী দুজনই।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে বগুড়ার শাজাহানপুরে ঢাকা-রংপুর মহাসড়কের নয়মাইল জামালপুর এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া জেলা কার্যালয়।
ডিএনসি জানায়, গ্রেপ্তার নারী সারমিন খানমের দুই পায়ের হাঁটুর নিচে অ্যাংলেটের সঙ্গে কালো টেপে মোড়ানো প্যাকেটে ইয়াবাগুলো লুকানো ছিল। এ সময় দুটি মোবাইল ফোন ও ইয়াবা বহনে ব্যবহৃত অ্যাংলেটও জব্দ করা হয়। গ্রেপ্তার সোহাগ মৃধার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
