প্রেস বিজ্ঞপ্তি
রামু লম্বরীপাড়া দারুল কুরআন নুরানী একাডেমী হিফজখানার এক ছাত্রের হিফজুল কুরআন সমাপনী উপলক্ষে দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪অক্টোবর) সকাল ১০ টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা হাফেজ আব্দুর রহিম রাহী। তিনি বলেন, ত্রিশ পারা কুরআনুল কারীম হিফজ করতে পারা আল্লাহ তা’আলার বিশেষ রহমত। একটি গ্রামীণ জনপদে প্রতিষ্ঠিত হয়েও তারতীলের সাথে হিফজুল কুরআনের খেদমত আঞ্জাম দেয়ার ক্ষেত্রে লম্বরীপাড়া দারুল কুরআন নূরানী একাডেমীর হিফজ বিভাগের সফলতা আশাজাগানিয়া। তাসহীহে কুরআন ও তা’লীমে কুরআনের জন্য পাড়া-মহল্লা, শহরে-নগরে গড়ে উঠা এমন হিফজখানা ও নূরানী মাদ্রাসাগুলোর গুরুত্ব অনস্বীকার্য। কুরআন-সুন্নাহর শুদ্ধতম শিক্ষার আলো ছড়ানোর এ ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে মুমিন-মুসলমানদের ঈমানী কর্তব্যবোধের পরিচয় দিতে হবে।
প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, হিফজ সম্পন্নকারী শিক্ষার্থী আরাফ হোসাইন ওমরের দাদা, শিক্ষানুরাগী আবুল কাসেম, রামু তেমুহনী মসজিদের পেশ ইমাম মাওলানা হাফেজ ওসমান গণি, রামু লম্বরীপাড়া আলোর দিশারী যুব পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম উল্লাহ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, শিক্ষা পরিচালক মাওলানা মুহাম্মদ দিদারুল আলম। এছাড়াও সহকারী শিক্ষা পরিচালক মাওলানা হাফেজ রফিকুল ইসলাম, মাওলানা কামাল হোছাইন, হিফজ বিভাগের শিক্ষক হাফেজ আব্দুর রহমান, সাবেক শিক্ষক কবি শফিকুল ইসলাম, তরুণ শিক্ষানুরাগী মোবারক, এলাকার মুরুব্বি আবু তাহের, শুভানুধ্যায়ী জয়নাল আবেদীন প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আল্লাহ তা’আলার দরবারে বিশেষ মুনাজাতের মাধ্যমে পবিত্র এ অনুষ্ঠান সমাপ্ত হয়।
