মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীকে আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে কক্সবাজার শহরে অনুষ্ঠিত আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হওয়া তোফাইল আহমদ এর গর্বিত পিতা মুহাম্মদ কলিম উল্লাহ (৭৬) আর নেই। কক্সবাজার শহরের গোদারপাড়াস্থ নিজ বাসভবনে শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে কক্সবাজার শহরের গোদারপাড়াস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)। শহীদ জনক মরহুম মুহাম্মদ কলিম উল্লাহ মরহুম আলহাজ্ব হাফেজ আহমদ এর পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র, ৬ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।

শহীদ জনক মরহুম মুহাম্মদ কলিম উল্লাহ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলার সিনিয়র নায়েবে আমির, বর্ষীয়ান রাজনীতিবিদ প্রফেসর মুফতি মোঃ হাবিবুল্লাহ’র আপন ছোট ভাই।