নিজস্ব প্রতিবেদক:
ভোক্তা অধিকারবিরোধী বিভিন্ন অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়।
আজ সকাল থেকে দুপুর পর্যন্ত কক্সবাজার সদর উপজেলার বাহারছড়া বাজার ও ঝাউতলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ।
অভিযানকালে পলাশ স্টোরকে মূল্য তালিকায় প্রদর্শিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অপরাধে ২ হাজার টাকা, মেসার্স মায়ের দোয়া স্টোরকে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ১ হাজার টাকা এবং ঝাউতলা এলাকার রান্নাঘর রেস্টুরেন্টকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনা এবং পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শনের বিষয়ে সতর্ক করা হয়।
