ডেস্ক নিউজ:
ব্যক্তিগত সীমাবদ্ধতা ও নানা বাধ্যবাধকতার কারণে সাংগঠনিক দায়িত্ব এবং দলীয় কার্যক্রম নিয়মিতভাবে পালন করতে না পারায় রাজনীতি থেকে অব্যাহতি চেয়েছেন মো. শুয়াইব সম্রাট নামে জামায়াতে ইসলামীর এক নেতা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
শুয়াইব সম্রাট ফুলপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রোকন পদে রয়েছেন। ফেসবুক পোস্টে নিজের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরে তিনি জানান, ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে ২০১৯ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রমে যুক্ত হন।
এরপর ২০২১ সালের ১৩ মার্চ তিনি জামায়াতে ইসলামীর রোকন হিসেবে শপথ নেন।
পোস্টে শুয়াইব সম্রাট জানান, ব্যক্তিগত সীমাবদ্ধতা ও বিভিন্ন বাধ্যবাধকতার কারণে বর্তমানে তিনি সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছেন না। এ কারণে দলীয় রাজনীতি ও সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
রাজনীতি থেকে অব্যাহতি চাইলেন জামায়াত রোকন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
