সংবাদ বিজ্ঞপ্তি:
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বন্দর নগরী চট্টগ্রামে এবারও অনুষ্ঠিত হলো খুটাখালী ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রীতি সম্মিলন মেজবান ও বার্ষিক সাধারণ সভা-২৬। এতে প্রায় ৫ শতাধিক নারী-পুরুষের সমাগম হয়।
শনিবার (১৭ জানুয়ারি) নগরীর চকবাজারস্থ আনিকা ক্লাবে অনুষ্ঠিত প্রীতি সম্মিলন, মেজবান ও বার্ষিক সাধারণ সভা-২৬ কক্সবাজারের চকরিয়া উপজেলাধীন খুটাখালী থেকে পরিবার-পরিজন নিয়ে চট্টগ্রামে বসবাসরত বাসিন্দারা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলে বক্তৃতা, স্মৃতিচারণ, কবিতা আবৃত্তি, মেজবান, সাংস্কৃতিক আয়োজন ও বার্ষিক সাধারণ সভা-২৬।
সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে শুরু হয় মঞ্চের অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী মিজানুর রহমান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট এর বর্তমান চেয়ারম্যান ও সিডিএ সদস্য প্রকৌশলী মানজারে খোরশেদ আলম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আল গালিব ও এনজিও কর্মকর্তা সাইয়েদা শিরিন মোস্তফা।
বিশিষ্ট শিক্ষাবিদ মৌ.ছৈয়দ আহমদ মেধাবৃত্তি ২০২৫ এর পক্ষ থেকে ৬ জন মেডিকেল পড়ুয়া শিক্ষার্থীর প্রত্যেককে নগদ ২০ হাজার টাকা ও সনদ প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ১০জন মেধাবী শিক্ষার্থীদের সংগঠনের পক্ষ থেকে বৃত্তি প্রদান করা হয়েছে।
তৎপরবর্তীতে অনুষ্ঠিত গুণিজন সংবর্ধনায় কাজী মিজানুর রহমান, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনম সিরাজুল ইসলাম, মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা.মুহাম্মদ ইউনুস, অধ্যাপক ডা. আ ম ম রেজাউল করিম মনছুর, চট্টগ্রাম সরকারী কলেজের অধ্যাপক (অর্থনীতি) জেসমিন ফাতেমা চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক জনাব ইউনুছ সিরাজী, স্যার আশুতোষ কলেজের সদ্য নিয়োগপ্রাপ্ত ২৭তম বিসিএস এর শিক্ষা ক্যাডার তৌহিদা আক্তার, মেরিন ইন্জিনিয়ার আসিফ রেজা মুন্না সংবর্ধিত হয়েছে।
অনুষ্ঠানে সংগঠনের বিশিষ্ট ক্রিড়াবিদ ও সংগঠক মোঃ ছলিম, কাজী ফরিদুল হক, কবি আ ন ম রফিকুর রশিদ, ইঞ্জিনিয়ার হেলাল উদ্দীন, স্ট্যান্ডার্ড ব্যাংকের ম্যানেজার কাজী মোর্শেদ নেওয়াজ ডিকু, চট্টগ্রাম বন্দরের অথরাইজড্ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাদিয়া আফরিন কচি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: নাজমা আক্তার, বিশিষ্ট ব্যাংকার ফারুকুল ইসলাম, রেলওয়ে পুলিশের ওসি আনছারুল করিম, রুপালী ব্যাংকের এজিএম মোহাম্মদ হোছাইন, পুলিশ উপ-পরিদর্শক রাকিবুল ইসলাম ও কক্সবাজারস্থ খুটাখালী সমিতির সভাপতি-সম্পাদক বক্তব্য রাখেন।
বিদায়ী সভাপতি কাজী মিজানুর রহমান বলেন, ২০১৬ সাল থেকে খুটাখালী ওয়েলফেয়ার এসোসিয়েশনের যাত্রা শুরু হয়। বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচী, খেলাধুলা, গরিব-অসহায়দের সহযোগিতা, ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান ও ইফতার মাহফিল, মেডিকেল সহায়তাসহ বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে। ভবিষ্যতে আরও সামাজিক কর্মকান্ডের মাধ্যমে দেশ সেবায় ভূমিকা রাখতে চায় খুটাখালী ওয়েলফেয়ার এসোসিয়েশন, চট্টগ্রাম।
পরবর্তীতে বার্ষিক সাধারণ সভায় সংগঠনের নানান কার্যক্রম তুলে ধরেন ও প্রতিবেদন পেশ করেন সাধারন সম্পাদক ব্যাংকার আবু মুহাম্মদ মুহিবুল্লাহ।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ইঞ্জিনিয়ার সাজিব রেজা হক, ব্যাংক ম্যানেজার জানে আলম,পুলিশ উপ-পরিদর্শক আইয়ুব উদ্দীন,ডাঃ আসাদুল্লাহ আল গালিব, এড. ইব্রাহিম কবির মুন্না, জসিম উদ্দিন, আব্দুল আলিম, নয়ন, মঈন উদ্দীন চিশতি, ওমর শরীফ আনছারী, জাহেদুল করিম তারেক, তাহমিম শওকত তাহিম, আল মোহাইমিন আলভী,সাহিব আবরার খান,হুজ্জাতুল ইসলাম, সাঈদুল আরেফিন ও আরমান প্রমুখ।
দিনব্যাপী এই আয়োজনে মঞ্চ মাতিয়ে রাখেন চট্টগ্রামের জনপ্রিয় শিল্পীরা। ছিলো আকর্ষণীয় র্যাফেল ড্র।
এরপর নতুন কমিটির নাম ঘোষণা করেন, চট্টগ্রাম মহিলা কলেজের অধ্যাপক আ ন ম সিরাজুল ইসলাম । এতে সভাপতি ব্যাংকার আবু মুহাম্মদ মুহিবুল্লাহ, সাধারণ সম্পাদক ব্যাংক ম্যানেজার জানে আলম ও সাংগঠনিক সম্পাদক রিহাবুল আলমসহ ২৫ জনের কার্যকরী পরিষদ গঠিত হয়। কার্যকরী পরিষদকে শপথ পাঠ করান ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন।
