সংবাদ বিজ্ঞপ্তি;
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কক্সবাজার সদর উপজেলার অন্তর্গত ভারুয়াখালী ইউনিয়ন পশ্চিম শাখার ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে গোলাম কাদের মাস্টারকে প্রধান উপদেষ্টা করা হয়েছে।
কক্সবাজার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সুবেদার মেজর (অব.) আবদুল মাবুদ নবগঠিত এই কমিটির অনুমোদন দেন। শনিবার (৭ নভেম্বর ২০২৬) সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিব উল্লাহ হাবিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির উল্লেখযোগ্য পদে দায়িত্বপ্রাপ্ত নেতারা হলেন—সভাপতি: শফিকুর রহমান সিকদার (চেয়ারম্যান), সাধারণ সম্পাদক: হাজী দিল মোহাম্মদ মেম্বার, সিনিয়র সহসভাপতি: জাগের হোসেন মেম্বার, সহসভাপতি-১: কামাল হোসেন, সহসভাপতি: গোলাম রহমান ও সাইতুল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মোহাম্মদ ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক: সাইফুল ইসলাম শান্ত, সাংগঠনিক সম্পাদক-১: জসিম উদ্দিন বাদল, সাংগঠনিক সম্পাদক-২: জয়নাল আবেদীন।
দলীয় সূত্র জানায়, তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে ১০১ সদস্যবিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং দলকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
