সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম (বান্দরবান):
বান্দরবানের আলীকদমে ঢাকের বাদ্য,শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখরিত চারপাশ। দেবী দুর্গার আগমনে উৎসবের আমেজে মেতে উঠেছেন সনাতন ধর্মাবলম্বীরা।পূজা-অর্চনা,আনন্দ- উৎসব আর সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তায় উদ্যাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব । আলীকদম উপজেলায় বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি রিটন কান্তি বিশ্বাস।
সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। একই সময়ে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে আলীকদম কেন্দ্রীয় হরি মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রিটল কান্তি বিশ্বাস। এ সময় আলীকদম উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাসুক আহমেদ,সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জুলফিকার আলী ভুট্টো,রুবেল ধরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি রিটল কান্তি বিশ্বাস বলেন, বান্দরবান জেলার ৭ টি উপজেলায় ৩৩ টি পূজামণ্ডপে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সকল মন্দিরের পুরোহিত ও শেফায়েত রয়েছে তাদেরবসম্মানী ভাতা নিশ্চিত করেছেন। শারদীয় দুর্গোৎসব পালনের জন্য প্রতিটি মন্দিরে অনুদান পাঠিয়েছেন বলে জানান। তিনি সনাতনের সমাজের উদ্দেশ্য করে বলেন আমাদের ছেলে-মেয়েদের সামাজিক শিক্ষার পাশাপাশি গীতার শিক্ষায় শিক্ষিত করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ৬৪ টি জেলায় এই গীতা শিক্ষা চালু করেছিলেন। বিএনপি সরকার যখন ক্ষমতায় আসে তখন সনাতনী সমাজের জন্য কিছু ভাল কাজ করার চেষ্টা করেন বলে জানান।
আলীকদমে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে রিটল কান্তি বিশ্বাস
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
