এম মনছুর আলম,চকরিয়া :
“সুস্থ দেহ, সুস্থ মন—মাদকমুক্ত হোক জীবন” “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে”—এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির নির্দেশনা মোতাবেক চকরিয়া থানার আয়োজনে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাকারা ইউনিয়নের বটতলী বাজারে মাদকবিরোধী এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: নুরে আলম মাসুম ছিদ্দিকীর সভাপতিত্বে র‍্যালি ও মাদকবিরোধী আলোচনা সভায় বক্তব্য রাখেন কক্সবাজারের চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো: আব্দুল আজিজ, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি জননেতা আলহাজ্ব এনামুল হকসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ধর্মীয় ও বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিরা বক্তব্য দেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর দিক তুলে ধরে সবাইকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি মাদক নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা এবং সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান। মাদকমুক্ত চকরিয়া গড়তে আসুন সবাই ঐক্যবদ্ধ হই। মাদককে না বলুন, সুস্থ ও নিরাপদ সমাজ গড়ুন।