সিবিএন ডেস্ক :
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া এলাকার আলোচিত শাহীনকে জামিনে মুক্তির পরপরই পুনরায় আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৫ মে) কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্তি পাওয়ার পর জেল গেট এলাকা থেকে ডিবির একটি দল তাকে আটক করে।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, তাকে আটক করে কক্সবাজার সদর মডেল থানায় পাঠানো হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাদেম আলী সাংবাদিকদের বলেন, শাহীনকে প্রথমে থানা হাজতে রাখা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, তাকে আটকের বিষয়টি শুনেছি। তবে রামু থানার কোনো মামলায় তাকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
শাহীনকে আটকের প্রায় ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও তাকে কোন মামলায় আটক করা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।
