রামু প্রতিনিধি:
রামু উপজেলার গর্জনিয়ায় অবৈধভাবে সার মজুত রাখার দায়ে এক খুচরা সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার মজুত থেকে ৩৩ বস্তা বিএডিসি ও টিএসপি সার জব্দ করা হয়।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গর্জনিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব বোমাংখীল গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। খুচরা সার ডিলার ওমর ফারুক তাঁর ভাইয়ের বাড়িতে অবৈধভাবে সার মজুত রেখেছেন-এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা ও গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জের (আইসি) নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানকালে ওই বাড়ি থেকে ৩৩ বস্তা বিএডিসি ও টিএসপি নেন। সার জব্দ করা হয়।
পরে রামু উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সৌরভ মহুরী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে সার মজুত রাখার দায়ে ডিলার ওমর ফারুককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) আনিসুর রহমান, টুটুল, কচ্ছপিয়া ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা জহিরুল ইসলাম, গর্জনিয়ার উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ইসমাঈলসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
৩৩ বস্তা বিএডিসি ও টিএসপি সার জব্দ
গর্জনিয়ায় অবৈধভাবে সার মজুত, খুচরা ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
