সিবিএন ডেস্ক:
জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারীর স্ত্রী ইন্তেকাল করেছেন। রোববার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে তিনি কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরদেহ বর্তমানে গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছে। আজ সোমবার (২৫ মে) সকাল ১১টা ৩০ মিনিটে হোয়াইক্যং কাঞ্জরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

মরহুমার ইন্তেকালে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।