আব্দুস সালাম, টেকনাফ :
টেকনাফ উপজেলার বিভিন্ন মৎস্যঘাটে অভিযান চালিয়ে ৪লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বুধবার (২০মে) দুপুরে টেকনাফ মৎস্য বিভাগের নেতৃত্বে কোস্টগার্ডের সহযোগিতায় উপজেলার বিভিন্ন মৎস্য ঘাটে এ অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে নেতৃত্বদেন মৎস্য বিভাগের টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো:ওবায়দুল হক,সাবরাং শাহপরীরদ্বীপ কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার শামসুল আলম মিয়া।
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য গত ১৫এপ্রিল থেকে আগামী ১১জুন পর্যন্ত মোট ৫৮দিন সাগরে সব প্রকার মাছ ধরা নিষিদ্ধ থাকবে।
এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো: ওবায়দুল হক।
উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো: ওবায়দুল হক বলেন, কোস্টগার্ডের সহযোগিতায় বিভিন্ন মাছ ঘাটে অভিযান চালিয়ে ৪লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধবংস করা হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা মেনে সাগর উপকূলীয় এলাকায় মাছ শিকার থেকে বিরত থাকার জন্য জেলেদের নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায়,আইনগত ব্যবস্থা নেওয়া হবে
