পেকুয়া প্রতিনিধি;
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি-সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের পেকুয়ায় ভূমি মেলা, উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে পেকুয়া উপজেলা ভূমি অফিসের হলরুমে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) এ এস এম নুরুল আখতার নিলয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুজার সোহাগ এবং পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান।
এছাড়াও ভূমি সেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা এ. এইচ. এম. বদিউল আলম, পেকুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ এম আবদুল্লাহ আনসারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সেবাগ্রহীতারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল ও অটোমেটেড ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমি সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে। পাশাপাশি ভূমি-সংক্রান্ত জটিলতা কমিয়ে একটি সুরক্ষিত ও আধুনিক ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
