নিজস্ব প্রতিবেদক, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নে এক বছর বয়সি শিশুর গলায় লিচুর দানা আটকে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ মে) দুপুরের দিকে উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের পশ্চিম পাড়ায় এ ঘটনাটি ঘটে।
মারা যাওয়া শিশু ওই এলাকার পশু চিকিৎসক মো: নোমানের কন্যা।
পরিবার সূত্রে জানাগেছে, সোমবার দুপুরের দিকে পশু চিকিৎসক মো: নোমানের কন্যা তার বসতঘরে বসে খেলা করছিল। পরিবারের বা মায়ের অগোচরে শিশুটি মাটি থেকে একটি লিচুর দানা মুখের ভেতরে ঢুকিয়ে দিলে গলায় আটকে যায়। হঠাৎ করে সে জোরেশোরে কান্নাকাটি করে এবং হেঁচকা হেঁচকি করে। বিষয় শিশুর মা ও বাবা বুঝতে পেরে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন। এদিকে শিশু কন্যার মৃত্যুতে তার বাবা-মা শোকে স্তব্ধ হয়ে যায়। তার মা বার বার জ্ঞান হারিয়ে পেলেন। পরিবারে চলছে শোকের মাতম।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: মনির হোসেন বলেন-শিশুর মৃত্যুর বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে বলে জানিয়েছেন তিনি।
