আব্দুস সালাম, টেকনাফ:
টেকনাফে অভিযান চালিয়ে একটি বিদেশী রাইফেল,তাজা গোলা ও ৭০হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড।
সোমবার (১১মে) ভোররাতে হ্নীলা ইউনিয়নের লেদা খাল সংলগ্ন এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানান, সোমবার (১১মে) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে লেদা খাল সংলগ্ন এলাকায় কোস্টগার্ড স্টেশন টেকনাফ কর্তৃক একটি বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে একটি বিদেশী রাইফেল, একটি ম্যাগাজিন, ৫রাউন্ড তাজা গোলা ও ৭০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় মাদককারবারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাহাড়ের দিকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও মাদকপাচার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
