আব্দুল্লাহ সায়েম, সিবিএন
পাবলিক ইউনিভার্সিটি-মেডিক্যাল-ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঈদগাঁও (PUMESAE)-এর ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ০৬ মে ২০২৬ তারিখে সংগঠনটির উপদেষ্টা পরিষদের সভায় এ কমিটি অনুমোদিত হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. জামশেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এন্ড হসপিটালের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাঈদুল ইসলাম সাদ।
এছাড়াও কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নেওয়াজ শরীফ (২০২১-২২), সাংগঠনিক সম্পাদক হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশাল মাহমুদ (২০২২-২৩), দপ্তর সম্পাদক হিসেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিয়াউল করিম শামীম (২০২২-২৩) এবং প্রচার সম্পাদক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মো. হানিফ (২০২২-২৩) দায়িত্ব পেয়েছেন।
পূর্ববর্তী কমিটির সভাপতি মোহাম্মদ আনাছ (চবি) ও সাধারণ সম্পাদক আহমেদ তারেক (নোবিপ্রবি) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী এক বছরের জন্য নবগঠিত এই কমিটি সংগঠনের সার্বিক কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও উন্নয়নধর্মী কার্যক্রম বাস্তবায়নে কাজ করবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনটিকে আরও গতিশীল, শিক্ষার্থীবান্ধব ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
