হ্যাপী করিম :
আধুনিক নার্সিং সেবার পথিকৃৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন ও আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ ই মে কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালের উদ্যোগে আমাদের নার্স। আমাদের ভবিষ্যৎ। ক্ষমতায়িত নার্সরাই জীবন বাঁচান”এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে হাসপাতালের নার্স ও কর্মকর্তাদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরবর্তী আলোচনা সভায় নার্সিং পেশার গুরুত্ব ও রোগীদের সেবায় তাদের ত্যাগ তুলে ধরা হয় এবং হাসপাতালের পক্ষ থেকে নার্সদের শুভেচ্ছা জানাতে কেক কাটা হয় এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকারী নার্সদের সম্মাননা জানানো হয়।

র‍্যালির শুভ উদ্বোধন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন.. কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক শিক্ষাবিদ এম. এম. সিরাজুল ইসলাম, কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস. এম. কামাল উদ্দিন, কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতাল এর জেনারেল ম্যানেজার শহীদ উদ্দিন মাহমুদ, অর্থ ও প্রশাসনিক কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, অরবিস ইন্টারন্যাশনাল এর কনসালটেন্ট মো. আখতার হোসেন, সিনিয়র মেডিকেল অফিসার ডা. মিশকাত জাহান নূর, ডা.শারমিন জাহান, সিনিয়র মাঠ কর্মকর্তা বিশ্বজিৎ পাল, সিনিয়র স্টাফ নার্স/নার্সিং কর্মকর্তা তৌফিক উল্লাহ খান, কিম চাকমা, রেশমি চাকমা, নেচারুল হক, জোবেদা খানম, মোছাদ্দেকা বেগম, টেকনিক্যাল ফিল্ড কো অর্ডিনেটর জাহেদ আলম, এম আই এস অফিসার সোলেন চাকমা’সহ অন্যান্য নার্সিং কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জীবন থেকে শিক্ষা নিয়ে মমত্ববোধ ও পেশাদারিত্বের সাথে সেবা প্রদানের জন্য নার্সদের প্রতি আহ্বান জানান।