বার্তা পরিবেশক;

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, পেকুয়া উপজেলা শাখার সভাপতি সুমন বিশ্বাস পরলোকগমন করেছেন। মঙ্গলবার (১২ মে) দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওঁ দিব্যান্ লোকান্ স্ব গচ্ছতু

বুধবার (১৩ মে) সকাল ১১টায় সুমন বিশ্বাসের শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এদিকে, পেকুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুমন বিশ্বাসের মৃত্যুতে কক্সবাজার সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট বাপ্পী শর্মা এবং সাধারণ সম্পাদক সাংবাদিক বলরাম দাশ অনুপম।

এক শোকবার্তায় নেতৃবৃন্দ সুমন বিশ্বাসের আত্মার সদগতি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিবৃতিতে তারা বলেন, “সনাতনী সমাজ একজন দক্ষ সংগঠককে হারালো।”