সিবিএন ডেস্ক:
বিশিষ্ট ব্যবসায়ী কক্সবাজার দক্ষিণ রুমালীরছরা এলাকার বাসিন্দা, দুবাই প্রবাসী মরহুম আলহাজ্ব আবদুল জলিলের সন্তান হোসাইন আলী সানী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার (১২ মে) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে তিনি কক্সবাজার সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের নামাজে জানাজা আজ রাত ১১টা ৩০ মিনিটে হাসে মিয়া আলিয়া কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ,সিবিএন সম্পাদক ও কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস এম আকতার উদ্দিন চৌধুরী।
