আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি;

চিকিৎসা সেবায় নতুনত্ব ও আধুনিক সুবিধা প্রদানের প্রতিশ্রুতি নিয়ে কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় বাজার চেকগেট এলাকায় “আল-খিদমা হেলথ কেয়ার” উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১ মে) পবিত্র জুমার নামাজের পর ঈদগড় বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি হেলাল উদ্দিনের বিশেষ মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী কার্যক্রম শুরু হয়। পরে ঈদগড় ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. ইব্রাহীম বাবুল ফিতা কেটে হেলথ কেয়ারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. আমিনুল ইসলাম রিপন, ডা. মিজানুর রহমান এবং প্রতিষ্ঠানটির পরিচালক ডা. নাছির উদ্দীন আরমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিষ্ঠানটির পরিচালক ডা. নাছির উদ্দীন আরমান জানান, এই হেলথ কেয়ারে সার্বক্ষণিক অভিজ্ঞ চিকিৎসকের চেম্বার, মডেল ফার্মেসি, নরমাল ডেলিভারি সুবিধা, ডিজিটাল প্যাথলজি ল্যাবে নির্ভরযোগ্য রিপোর্ট, অত্যাধুনিক যন্ত্রে আল্ট্রাসনোগ্রাফি, মাইনর সার্জারি এবং সুলভ মূল্যে ইসিজিসহ ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা প্রদান করা হবে।

তিনি আরও বলেন, এলাকার মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য।

হেলথ কেয়ারের সহকারী পরিচালক নুরুল আলম সোনা মিয়া সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। এতে এলাকার শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।