মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

জাতীয় সংসদ এর সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য নির্বাচিত হতে যাওয়া অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নাকে ফুল শুভেচ্ছা জানিয়েছেন, কক্সবাজার জেলা জজ আদালতের কর্মচারীরা।

সোমবার (২৭ এপ্রিল) সকালে কক্সবাজার জেলা জজ আদালত ভবনে আদালত সহায়ক কর্মচারীরা তাঁকে এ শুভেচ্ছা জানান। শুভেচ্ছার জবাবে দেশের প্রথম মহিলা পিপি অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না বলেন, আদালত সহায়ক কর্মচারীরা আদালতের অপরিহার্য অংশ। তাঁদের কার্যক্রমের উপর বিচার প্রার্থীদের সন্তুষ্টি অনেকাংশে নির্ভরশীল। তাই সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব দিয়ে বিচার সহায়ক কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির প্রবীণ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নাকে শুভেচ্ছা জানানোর সময় কক্সবাজার জেলা জজ আদালতের জেলা নাজির বেদারুল আলম, টেকনাফ আদালতের সেরেস্তাদার নজরুল ইসলাম, প্রধান তুলনাকারক শহীদ উল্লাহ, রামু আদালতের সেরেস্তাদার তুষার কান্তি ধর, মহেশখালী আদালতের সেরেস্তাদার নুরুল কবির, যুগ্ম জেলা জজ প্রথম আদালতের সেরেস্তাদার রফিকুল আলম, কুতুবদিয়া আদালতের সেরেস্তাদার মহি উদ্দিন, উখিয়া আদালতের সেরেস্তাদার পরেশ কান্তি দে, দায়রা সহকারী মাহমুদুল হাসান নোমান, নায়েব নাজির ছাদেক মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।