নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
আবেদনের প্রাথমিক শুনানি শেষে আজ বুধবার (২২ এপ্রিল) হাইকোর্ট সংশ্লিষ্ট আসনের ব্যালট পেপার, ফলাফল শিটসহ নির্বাচনী সব নথি সংরক্ষণে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
উল্লেখ্য, উক্ত আসনে জামায়াত প্রার্থী হামিদুর রহমান আযাদ ৩৩ হাজার ৬৫৪ ভোটের ব্যবধানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের কাছে পরাজিত হন।
