‎আজিজুর রহমান রাজু:

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ইসলামপুর ইউনিয়নে অভিযুক্ত জাহাঙ্গীরের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এর আগে, ১৮ এপ্রিল দুপুরে ভুক্তভোগী শিশুটি গ্রামের একটি দোকানে গিয়েছিল। স্থানীয়দের মতে, সেদিন বিকেলে তারা কান্নার আওয়াজ শুনে সন্দেহ করেন, তবে প্রথমে বিষয়টি গুরুত্ব পায়নি। পরে শিশুটির অবস্থা গুরুতর হলে পরিবার ও স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় ভুক্তভোগীর মা ছদ্মনাম (খ) বাদী হয়ে মামলা দায়ের করেন। মেয়েটির বাবা (ছদ্মনাম ক) জানান, ঘটনার দিন শিশুটি খুব আতঙ্কিত হয়ে কান্না করছিল। পরে তার শরীরে রক্তক্ষরণ দেখা গেলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়দের দাবি, এ ধরনের বর্বরতা এলাকায় আগে ঘটেনি। তারা অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম সিফাতুল মাজদার বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।