এম. মনছুর আলম, চকরিয়া:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল, কক্সবাজার জেলা শাখার আওতাধীন মাতামুহুরী উপজেলা স্বেচ্ছাসেবকদলের ৮ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক এডভোকেট মোহাম্মদ ইউনুছ ও সদস্য সচিব মোহাম্মদ সরওয়ার রোমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে মো. মোস্তফা জমিরকে সভাপতি, আবু ছালেককে সিনিয়র সহ-সভাপতি, মিজানুল কবীর ও মো. কায়সার সিকদারকে সহ-সভাপতি, সালাহ উদ্দিন কাদের বাদলকে সাধারণ সম্পাদক, এইচ এম নুরুল হান্নানকে যুগ্ম সম্পাদক-১, মো. মাসুক ইলাহীকে যুগ্ম সম্পাদক-২ এবং নুরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ করে জেলা কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
