এম. মনছুর আলম, চকরিয়া:

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটি কক্সবাজার জেলা শাখার ১১ সদস্যবিশিষ্ট নবগঠিত কমিটি অনুমোদন দিয়েছে।

শনিবার (১১ এপ্রিল) কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আলতাব হোসেন ও সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ আল মোমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শিহাব উদ্দিনকে সভাপতি, পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবদুল আলীমকে সাধারণ সম্পাদক, চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সালাহ উদ্দিন কাদেরকে সাংগঠনিক সম্পাদক এবং মগনামা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাককে দপ্তর সম্পাদক করা হয়েছে।

এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন—ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নিরোদবরণ পাল (সিনিয়র সহ-সভাপতি), মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. শাহজাহান (সহ-সভাপতি), হোয়াইক্যাং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নুরুল হুদা (যুগ্ম সাধারণ সম্পাদক), কুতুবজোম ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ রশিদ (যুগ্ম সাধারণ সম্পাদক), ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সরওয়ার কামাল (সহ-সাংগঠনিক সম্পাদক), ঝিলংজা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এনামুল হক (অর্থ সম্পাদক) এবং ইসলামপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শুভ দে (প্রচার সম্পাদক)।

উল্লেখ্য, আগামী ১৫ দিনের মধ্যে ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নবগঠিত কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক।