সংবাদ বিজ্ঞপ্তি: চকরিয়া জমজম হাসপাতালে আধুনিক চিকিৎসা সেবার নতুন সংযোজন “জমজম ট্রমা সেন্টার” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সকালে ট্রমা সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুপায়ন দেব।

তিনি বলেন, দুর্ঘটনার পরবর্তী ‘গোল্ডেন আওয়ার’ রোগীর জীবন রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। চকরিয়ায় দীর্ঘদিন ধরে একটি পূর্ণাঙ্গ ট্রমা সেন্টারের অভাব ছিল। জমজম ট্রমা সেন্টার সেই ঘাটতি পূরণ করে এই অঞ্চলের মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি হাসপাতালের আধুনিক সুযোগ-সুবিধা পরিদর্শন করেন এবং সেবার মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

জমজম হাসপাতাল পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নুল আবেদীন।

এ সময় হাসপাতালের এক্সিকিউটিভ চেয়ারম্যান ও সিইও মোঃ গোলাম কবির, ফাইন্যানসিয়াল ডিরেক্টর জিএম রুকুন উদ্দিনসহ হাসপাতালের পরিচালকসহ মান্যগণ্য ব্যক্তিগণ  উপস্থিত ছিলেন।

সড়ক দুর্ঘটনা ও অন্যান্য জরুরি পরিস্থিতিতে রোগীদের দ্রুত, আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা মিলবে এই ট্রমা সেন্টারে। ২৪ ঘণ্টা জরুরি সেবা নিশ্চিত করতে থাকছে অভিজ্ঞ চিকিৎসক দল এবং অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম।

শুভ উদ্বোধন উপলক্ষে পুরো এপ্রিল মাসজুড়ে ‘বিশেষ সেবা মাস’ ঘোষণা করা হয়েছে। এ সময় চিকিৎসা সেবায় ৩০% থেকে ৪০% পর্যন্ত ছাড় দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।