এম. মনছুর আলম, চকরিয়া :

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনায় মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির পক্ষ থেকে কোনাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার এলাকার ইউছুপ বাপের পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৫টার দিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউসুফ বদরী, সাংগঠনিক সম্পাদক সোয়াইবুল ইসলাম সবুজ, কোনাখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল কালাম, সদস্য সচিব মো. ইউনুছসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।