সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজারের ঐতিহ্যবাহী রিয়েল এস্টেট ও হাউজিং ব্যবসা প্রতিষ্ঠান ইকরা হাউজিং এন্ড রিয়েল এস্টেট লিঃ বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি(বিডা)র রেজিস্টেশন লাভ করেছে।রেজিস্ট্রেশন নং-L-202510280017902-C।বিডার রেজিস্ট্রেশন পাওয়ায় কোম্পানির সর্বস্থরের কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।এ প্রসংগে ইকরা হাউজিং এন্ড রিয়েলস্টেট লিঃ কোম্পানির ব্যবস্হাপনা পরিচালক এইচ,এম,আমান সাথে যোগাযোগ করা হলে তিনি জানান অত্র হাউজিং কোম্পানি দীর্ঘ ১২ বছর ধরে সুনামের সাথে মানুষকে নিশ্চিত আবাসনের ব্যবস্থাসহ নিষ্কন্ঠক জমি ক্রয়, বিক্রয়,ও আবাসন প্রজেক্ট ডেভলপমেন্ট করে থাকেন।বিগত বছর গুলোতে ব্যবসায়িক সফলতার জন্য বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান থেকে স্বীকৃতি স্বরুপ অনেক ক্রেষ্ট লাভ করেন এবং পুরস্কৃত হন ইকরা হাউজিং। সফলতার ফলশ্রুতিতে বিডা কতৃপক্ষ আমাদের কষ্টের মূল্যায়ন করেছে।এ জন্য তিনি বিডার সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।ইকরা হাউজিং এন্ড রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট লিঃ ব্যবস্হাপনা পরিচালক এইচ,এম,আমান আরো জানান,দেশে এবং বিদেশে অবস্থানরত অগণিত গ্রাহক ফোন করে ও মেইল করে আমাদের মোবারকবাদ জানাচ্ছে।
ইকরা হাউজিং এন্ড রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট লিঃ কক্সবাজার,চট্রগ্রামে,ঢাকায় বিভিন্ন লোকেশনে ফ্ল্যাট,প্লট ও আবাসন ডেভেলপমেন্ট করে মানুষের আস্থা অর্জন করেছে।আগামীতে দেশী বিদেশি ইনভেস্টর নিয়ে ব্যবসাকে আরো প্রসার করে কক্সবাজারবাসী তথা দেশবাসীকে সেবা দেওয়ার মহৎ পরিকল্পনা রয়েছে।